Today 10 Aug 2026
Top today
Welcome to cholontika

বৃষ্টির দিনে ক্যাফেটেরিয়ার কোণে কিছুক্ষণ!

: | : ১১/১১/২০১৩

হৃদয়ের সমস্ত নীলাকাশ আজ
কালো মেঘের দখলে
আর
অঝোরে বৃষ্টি ঝরছে
আমার ভেতরে বাইরে।

সেই তখন হতে
ক্যাফেটেরিয়ার এক নির্জন কোণে বসে
দুই কাপ কফির অর্ডার দিয়ে
বাইরের প্রকৃতির মন খারাপের দৃশ্য
কেমন লাগে তা অবলোকন করে যাচ্ছি
অবচেতন মনে।

এরই মাঝে
কখন যে কফি দিয়ে গেছে
তা ঠিক জানি না। কফির ধোঁয়া যখন
টের পেলাম তখন তাকিয়ে দেখি
সব ধোঁয়া যেন আমার দিকে এগিয়ে আসছে।

অবচেতন মনে শুনছিলাম
বৃষ্টির রিমঝিম শব্দ।
তুমি ছিলে না তাই বৃষ্টি যেন
তার অবোধ্য ভাষায় কি যেন শুনিয়ে যাচ্ছিল
আমায় অবিরত।
কিছু বুঝিনি তখন
মনে হচ্ছিল এ যেন চিরচেনা
এক ভাষা যার কোন অবসর নেই।
কেবল মনের গভীরে
কিসের যেন একটা অনুভূতি জাগায়
আর তাতে মানুষ স্মরণ করে তার
পূর্বের স্মৃতিময় দিনগুলোর বিশেষ
কিছু মুর্হূত।
যা কেবল বিশেষ কোন পরিবেশে
মানুষের হৃদয়কে নাড়া দেয়।

তাই একটু দেরিতে বুঝলাম, কারণ
পূর্বের এমন কোন ঘটনা ছিল না
যা মনে দাগ কাটে। কিন্তু আজ
আমি বুঝলাম কেন আমি
একা এখানে।
কারণ তুমি আার কোনদিন ফিরবে না।

সে দিন বাতাসে ছিল শীতলতা
যা শিহরণ জাগায় শরীরের প্রত্যেকটি লোমকূপে।
কিন্তু আজকের এই শীতল সমীরণ যেন
আমাকে কেবল সংকীর্ণ করে তুলছে
কোথায় যেন বিঁধছে এক না পাওয়ার বেদনা
এই অবচেতন মনে।

আমি খুঁজি-ফিরি সর্বদা সবখানে
যেখানে ছিল তোমার আামার পদচারণা
আর দুটি মনের অসমাপ্ত অনেক কথা
যার কিছু ছিল অর্থহীন আর বাকী ছিল
এলোমেলো।

যেন মনে হয় তুমি মিশে আছো
সেখানকার প্রকৃতির বুকে
সীমাহীন এই আকাশের নীলে।
আর তাইতো আজও বসে আছি
সেই দুই কাপ কফি নিয়ে
কারণ,
ক্যাফের এই কোণটা যেন
সান্ত্বনা দিয়ে যায়
তুমি আসবে
একটু বাদে।

জা.বি
ফার্মেসী বিভাগ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top