Today 12 Oct 2026
Top today
Welcome to cholontika

জীবন

: | : ২৪/১১/২০১৩

জীবন বিচিত্রমুখী
যেন বয়ে চলা নদী
তবুও শেওলা জমে জীবনের ধারে
স্বচ্ছ জলধারা বহে না নিরবধি।
মুখে জড়ায়ে কখনো জীবন
বর্ণিল আনন্দে বয়ে চলে জীবনের চাকা।
জীবন দুঃখ, ব্যাথাময়
ছন্দ হারিয়ে এলোমেলো হৃদয়ের প্রান্তরে
স্বপ্নরা ঘর বাঁধে
কোন এক দুঃস্বপ্নের ঘুমঘোরে।
জীবন নিষ্ঠুর, নির্মম, রূঢ় স্বার্থন্বেষী
তবুও জীবন নিয়ে পথচলা
সকল হিসাব ভুলে
শুদ্ধ আনন্দে হৃদয় ভরে তোলে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top