Today 20 Sep 2026
Top today
Welcome to cholontika

বসবাস

: | : ২৪/১১/২০১৩

একের ভিতরে তিনের বসবাস
তিনে মিলেই এক।

দুইটিকে নিশ্চল রেখে
প্রাণপাখি নিত্য উড়াল দেয়
এখানে সেখানে বেড়িয়ে
ফিরে আসে নিত্যই
বাকিরা হয় সচল।

একদিন পাখি উড়াল দিয়ে
আসবে না আর ফিরে
তার বিহনে বাকিরা
ধীরে ধীরে যাবে মুছে।

মহা কারিগর তিনকে একদিন
পুনরায় দেবেন একত্র করে
শুরু হবে তাদের বসবাস
কভু আর হবে না বিহন।

মনপাখি, রয়েছো কেবল
বিনোদন, আয়েশ আর জীব লীলায় মত্ত
সাধনা কর্মেও নিজেরে কর ন্যস্ত
অন্যথায় পাবে যে কেবল কষ্টই কষ্ট।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top