Today 12 Oct 2026
Top today
Welcome to cholontika

শেষ দেখা

: | : ২৮/১১/২০১৩

আমি কখনো ভাবিনি

এটাই আমাদের শেষ দেখা

আমি তো ভেবেছিলাম

এই শেষ দেখার পরেও আবার আমাদের দেখা হবে

এটা হতে পারতো কোন কফি শপে

অথবা বাস স্টপে; ব্যস্ত রাস্তায়

যখন তুমি অনেক ভিড়ে গা বাঁচিয়ে চলার চেষ্টা করতে

আবার হতে পারতো পার্কের এই বেঞ্চিতে

যার আসে পাশে অসংখ্য ভবঘুরের দল

এতকিছু এড়িয়েও আমি তোমার চোখে চোখ রাখতাম

আমি তোমার হাত ধরতাম

তুমি হয়তো বিরক্ত হয়ে সরিয়ে দিতে

আমি তবুও ধরে থাকতাম।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top