তুমি আছো বলে
তুমি আছো বলে–
পূর্ণতা পেল এ নয়ন তোমাকে দেখেই ।
সে ই যে সেদিন দাঁড়িয়েছিলে লিচু গাছের নীচে
এক হাত উচিয়ে , ডাল ধরে,
কাপড় সড়েছিল সামান্য কাঁধ থেকে,
জুড়িয়েছিল এ নয়ন আজন্ম ।
হা ওয়ার তালে নড়ছিল ডাল ,
তোমার দেহ নড়ছিল লতানো গাছের মতো ।
হাসিতে বিচ্ছুড়িত বিদ্যুৎ , অমনি মনু কাকা,
বিলীন হয়ে গেলে অনন্ত লোকে ।
উড়ন্ত বলাকার ডানার শব্দে লীন হয়ে আছো তুমি,
দৃষ্টিতে নয় অনুভবে,
মিলে মিশে একাকার প্রতিটি রক্ত কণায় ।
দূর দিগন্তে আকাশ লীন যে নীলিমায় ,
তুমিও লীন সেথায় ।
দিগন্তের পর দিগন্ত, শেষ নেই নীলিমার ।
কবে ই মরে যেতাম, যদি,
অস্তিত্বের অনুভব প্রকৃতিতে ছড়িয়ে
টানত না আর অহোরাত্র ।
তোমার অনুভবে ই প্রেরণা, জয়ের স্বপ্ন,
গতিহীন দেহে গতি অশ্বের ।
ছুটে চলা মূলের দিকে ,
নাড়ী আটকে আছে ধরণীতে,
মলিন সূতো, বিবর্ণ, ছিড়ে যাবে এমনিতেই,
ছুটে যাবে তীর বেগে লীন হতে তোমার মাঝে । ।