Today 15 Oct 2026
Top today
Welcome to cholontika

বিষক্রিয়া

: | : ১২/১২/২০১৩

বিষক্রিয়া

                                                                                                                 নুরুজ্জামান মাহ্‌দি

 

হৃদয়ের আড়ম্বরের বাইরে

ধমনীর বেড়িবাঁধ পাশ কাটিয়ে

স্তুপীকৃত লোভ অন্যায় ভ্রষ্টতা

 

মহাসড়ক থেকে দেখা যায়

বুড়িগঙ্গার বেড়িবাঁধ

পাশে আবর্জনার বিশাল স্তুপ

গড়ায় বুড়িগঙ্গার রক্তে

বিষ ছড়ায় ধীরে

ধীরে ধীরে ধীরে ধীরে

বিষাক্ত হয়ে ওঠে

 

সমস্ত বিষ একবারে

রক্তে মিশে মৃত্যু নিশ্চিত

তার নিজের

ধীরে পরিমাণে বাড়ে

বিষধর হয়ে ওঠে

মৃত্যুর কারণ অগণিত

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top