Top today
ভোলায় ব্যথা
শাহ আলম বাদশা
হৃদয়কোণে দুঃখ যখন জাগে
চাঁদের আলো দেয় কপালে চুম
যায না বলা দারুণ কীযে লাগে
জড়ায় চোখে তাইতো এসে ঘুম!
মন-মাতানো মিষ্টি বাতাস এসে
আদর করে ছোঁয়ায় চুলে হাত—
যাই হারিয়ে ঘুমপাড়ানীর দেশে
এমনি করেই যায় তো কেটে রাত?
চাঁদের আলো ঘুমের ছোঁয়া আর
এমনি কতো খোদার দেয়া দান—
গুণতে পারে সাধ্যি বলো কার
ভোলায় ব্যথা ভোলায় অভিমান!!