Top today
মনে পড়ছে
আজ কেন জানি তোমাকে বেজায় মনে পড়ছে
একটি পলক দেখিতে মন ব্যাকুল হয়েছে
কোন লাভ নেই , কোথায় যে ঠিকানা ?
কেমন আছ তুমি ? তাও জানিনা ।
খেচর হলে ডানায় ভর করি
উড়ে উড়ে যেতাম তোমার বাড়ি ;
পরন্ত বৈকালে ক্লান্ত দেহে পৌছাতাম
ক্ষুধা তৃষ্ণা মিটিত যখন তোমায় হেরিতাম ।
কিন্তু চিনিনা তোমার ঘর
এ টুকু জানি রহিছ যশোর ।
দেখার কত সাধ আঁখি নীরে চিত্ত গভীরে
অপূর্ণ যাতনার আর্তনাদে লুটোলুটি করে ;
নিঃতেজ নিথর হয়ে পড়ে রয় অসার দেহ
যাঞ্চা করি ব্যগ্র চিত্তে খবর দিবে কেহ ।
মেঘেরে শুধাই , দেখেছ কি হিমিকে ?
বিজলী বেগে ছুটে চলে নির্বাকে
হাওয়ারে শুধাই , জান কি ভাই খবর ?
উষ্ণ কণ্ঠে কহিল , সে কি ভৃত্য মোর ?
দেখার মোহে উত্তপ্ত মরু চরেও ছুটছি শুধু
সেই আশ্বে ,অবকাশ জুটিবে ললাটে হয়তো কভু ।