Today 16 Oct 2026
Top today
Welcome to cholontika

ছায়াসঙ্গী

: | : ১৫/১২/২০১৩

আরও কতটা পথ হাটলে তুমি সঙ্গী করে নিবে আমায়
কত সাগর…………..
কতটা পাহাড়……….
কত মাইল…………..
কত ক্রোশ……………….
পাড়ি দিলে পথের সাথী হবো তোমার।
আরও কত অশ্রু ঝরলে আমায় তুমি বাসবে ভালো
আরও কত তপ্তরোদে পুড়ে গেলে তোমার আঁচলের নিচে পাবো আশ্রয়
আরও কত তেষ্টা পেলে প্রেমসুধা করতে দিবে পান।
নারী, তুমি বল
আরও কত বিনিদ্র রজনী কাটালে ছায়াসঙ্গী হবো তোমার।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top