Today 14 Oct 2026
Top today
Welcome to cholontika

আপন গাঁ

: | : ২৯/১২/২০১৩

গাঁ
দেশকে আমি ভাল বাসি
ভাল বাসি গর্ভধারিনী মা,
ভাল বাসি অতি প্রিয়
আমার ছোট্র সোনার গাঁ।
যেইখানেতে জন্ম আমার
হাটি হাটি পা,
চাঁদ সুরুজ ভালবাসি
মৃদু আলোয় চাঁদের হাসি
তার চেয়ে বেশী বাসি
আমার ভালবাসার শ্যামল ছায়া গাঁ,
দেশকে আমি ভাল বাসি
ভাল বাসি পূজনীয় মা,
জীবন দিয়ে ভাল বাসি
আমার জন্ম ভূমি গাঁ।
কত আমার সখি সখা
কাঁদা মাটি অঙ্গে মাখা
ভুলতে পারি না
সে যে আমার অতি আপন
ছোট্র সোনার গাঁ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top