Today 22 Jul 2026
Top today
Welcome to cholontika

হৃদয়ে বাঁধা

: | : ২৯/১২/২০১৩

পেন্সিল দিয়ে স্কেস করা
জলরং বা পেস্ট কালারে নয়
তৈল চিত্র সে কী হয়!
রং তুলির আঁচর লাগতে দেইনি সেথায়।
এঁকেছি অতি যতনে,মায়ায় গোপনে
একাকী গেঁথেছি নিজ আল্পনায়
সদা ভয়,তাই প্রদর্শনী করা নয়
যদি কেউ কিনে নিতে চায়।
কোন ফটো গ্রাফার দিয়ে
তোলা কোন ছবি নয়,
কোন ফ্রেমে ও বাঁধা নয়
মনে ভয় যদি চুরি হয়,
সে যে আমার নয়নে দেখা
হৃদয়ে বাঁধা সেরা কারুকাজ
নিজে দেখি, যতনে গুজি সকাল দুপুর সাজ
সে যে আমার প্রিয়তম,রাখা হৃদয় মাঝ ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top