Today 30 Apr 2026
Top today
Welcome to cholontika

ইচ্ছে

: | : ৩০/১২/২০১৩

ইচ্ছে করে মানুষ হতে
লোক দেখানো ইচ্ছে নয়
ইচ্ছে করে প্রেমিক হতে
চুপসে যাওয়া বেলুন নয়।
ইচ্ছে করে শাসক হতে
শোষণের হাতিয়ার নয়
ইচ্ছে করে সেবক হতে
মুনাফা লোভী যন্ত্র নয় ।
ইচ্ছে করে নারী হতে
গর্ভপাতের মিছিল নয়
ইচ্ছে করে পিতা হতে
মনের সুখে বাদাম নয়।

ইচ্ছে করে কবি হতে
আঁতেল কোন শব্দ নয়
ইচ্ছে করে বর্ষা হতে
প্রখর রোদে আকাশ নয় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top