Today 17 Jun 2026
Top today
Welcome to cholontika

আমি ব্যস্ত শেফালী

: | : ৩১/১২/২০১৩

আমি ব্যস্ত শেফালী
প্রচণ্ড ব্যস্ত আমার কর্মেতে,
শুধু টাকা তুলছি আর তুলছি
প্রতি দিনের আমার কাজের ধর্মেতে।

মাথায় কালো ক্যাপ
তাঁতে ঢেকে আছে দূরের জগত,
কিভাবে দেখবো বল তোমাকে
যদি না হও তুমি মহৎ।

তুমি ও হয়তো দেখনি আমায়
আমি আছি পাগল বেশে,
না দেখে তাই এসেছো কাছে
যেতে চলেছো আমায় ঘেঁসে।

কাছে এসেই দেখেছো আমায়
প্রশ্ন রেখেছো আমি কেমন আছি,
আমি ও কথা শুনে পিছু তাকালাম
দেখি তুমি আমার কাছাকাছি ।

মনের কষ্টে তোমার প্রশ্নের উত্তর দেইনি
জিজ্ঞেস করেছি তুমি কেমন আছো,
ভাবলাম বলতাম তোমায় কিছু কথা
তুমি তো হেঁটেই চলেছো… ।

*********** সমাপ্ত **********
তারিখ : ০৩-০২-২০০২ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top