Today 10 Aug 2026
Top today
Welcome to cholontika

ইয়ারনের ঘর

: | : ০১/০১/২০১৪

তুমি সুখেই আছো ইয়ারন
আজ তোমার স্বপ্ন সত্যি,
খুঁজে পেয়েছো  নতুন জীবন
খুঁজে পেয়েছো  জীবনের সঠিক গতি ।

রয়েছ প্রিয় স্বামীর ঘরে
কাটাচ্ছো জীবনের মূল্যবান দিন,
অনুভব করছো মিলনের সুখ
সুখের নিদ্রায় নিজেকে করে বিলিন।

তোমার দেহের মিলন সুখে
হারিয়ে যাও স্বর্গের মাঝে,
কাটাও আনন্দে সারা রাত
দিনে নামো স্বামীর কাজে ।

শেষ করে দাও সব কাজ
রাতের মিলন সুখের ভাবনায়,
মিলন সুখে কাটাও মুহূর্ত
তবুও থাকো মিলনের প্রতীক্ষায় ।

পেয়েছো প্রাণ প্রিয় স্বামী
বুঝেছো মিলনের সুখ ,
আমি যে রবো আমার মতো
পারবোনা দেখতে বঁধুয়ার মুখ।

*********** সমাপ্ত **********
তারিখ :   ৩১-০১-২০০২ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top