Today 03 Jul 2026
Top today
Welcome to cholontika

তোমার জন্য

: | : ০১/০১/২০১৪

তোমার  জন্য  কাটিয়েছি  বিনিদ্র  রজনি

বছরের  পর   বছর ।

খুঁজেছি  তোমায়  জেগে  থাকা   উজ্জল   গ্রহ  নক্ষত্রে,

শত  সহস্র  তারকালোকে , ভেসে যা ওয়া  মেঘ  পুঞ্জে,

চকিত  বিদ্যুতের  বিচ্ছুরিত  আলোতে ।

ছুটে  গিয়েছি প্রোজ্জ্বলিত  চিতার  দাবানলে,

দাঁড়িয়েছি  সারিবদ্ধ  জানাজায়   মৃতের

কফিন  নিয়ে,দেখিনি তোমায়  কোথা ও দৃষ্টিলোকে

দেখেছি  অনুভবে ।

সহাস্য  বদনে  দাঁড়িয়ে তুমি , অন্তরালোকে

ক্যানভাসে  আঁকা  জলছবি ।

নিয়েছো  যাকে  ঘরে  ফিড়িয়ে, যেন  নেওয়াই  ছিল

জরুরী তাকে   এ  মায়া  জালের  বন্ধন  থেকে ।

 

তোমার   জন্য—-

ছুটে   গিয়েছি   শুষ্ক  মরুর  দেশে,

গিয়েছি   কৈলাশ   পর্বতে,  হিমালযে  মথুরায়,

গয়া,  কাশি , ভ্যাটিকানে,  সমুদ্র  তলদেশে,

যেথায়  চরে  বেড়ায়   জলচরেরা,

খুঁজেছি  তৈলকূপে  কয়লার  খনিতেও,

অনুভবে,  অনুভুতি,

সৃষ্টিরা  দৃশ্যালোকে   পায়নি  তোমায় কভু ।

 

শুধু  তোমারই  জন্য—–

ঘুরেছি  দেশ  থেকে  দেশান্তরে,

দেখেছি  তোমায়  বৈশাখী  হাওয়ায়,

নৃত্যপাগল  ধানের  শীষে,

শীতের  ভোরে  কোয়াশাচ্ছন্ন  শষ্য  পত্রে

জমে  থাকা  মুক্তা   রুপী  শিশীর  বিন্দুতে ।

তোমায়  অনুভব  করেছি  হিমালয়  থেকে

ছুটে  আসা  কনকনে  শীতের   হাওয়ায়

উদোম  বুকে  নেচে  যাওয়া  বস্রহীন  শিশুর  মাঝে,

বাঁচিয়ে  রেখেছ  তাদের  প্রাকৃতিক  নিয়মে

আনন্দ  চিত্তে ।

তোমার জন্য আহার নিদ্রাহীন  তপসী

যুগ  যুগ  কাটিয়েছে  পর্বত  গুহায়,  বিড়ান  পাথারে

গভীর  অরণ্যে  সজ্ঞাহীন ।

শুধু  ক্ষণিকের  সান্নিধ্যে  তৃষিত  হৃদয়  পাবে

অনাবিল  আনন্দ  প্রতিক্ষিত  জীবনের । ।

 

 

 

 

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top