Top today
পাখির নীড়
পাখির নীড়
পাখিরা সব কিচির মিচির
ডাকে সকাল বেলা,
সারা দিনের কাজের মাঝে
এটাই তাদের খেলা।
মাঝে মাঝে খাবার নিয়ে
ফিরে আসে ঘরে,
ছানারা তার চেয়ে থাকে
অতি আশা ভরে।
নীড়ের পাখি নীড়ে ফিরে
যবে শেষ হয় বেলা,
শ্রান্ত দেহ ক্লান্ত মনে
সাঙ্গ আজি খেলা।
ভোরের গানে দিবা শুরু
শেষ কাকলি সুরে,
একদিন তার শেষ হবে খেলা
ফিরবে শান্তির নীড়ে।