Today 13 Oct 2026
Top today
Welcome to cholontika

পাল ছেঁড়া নাবিক

: | : ০১/০১/২০১৪

আমি এক পাল ছেঁড়া নাবিক

চলেছি ঠিকানাবিহীন-
গন্তব্য কোথায়? জানিনা।
তবু চলছি তো চলছি!
সমুদ্র নীলে বেঁধেছি আমার ঘর!
মাস্তুলে দূর পারাপারের নিশান নেই
তবু পাড়ি দিতে হবে অনেক পথ
যেতে হবে বহুদুর।
যাত্রীরা সব নিশ্চিন্তে বসে আছে পাড়ের আশায়।
আমার ভরসায়!
আমি কী করে সেই ভরসাকে জলাঞ্জলি দিব?
দিতে কি পারি?

আমি নাবিক।
আমাকে যে পাড়ি দিতেই হবে!
সব ঝড় ঝঞ্ঝা পাড়ি দিয়ে যেতে হবে ওপারে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top