ফিরে আসা ইতিহাস ।
ইংরেজীতে একটা কথা আছে History repeats itself. আমিও ব্যক্তিগতভাবে কথাটা অবিশ্বাস করি না । এই যেমন পুরনো বেশ কিছু ফ্যাশন নতুন করে দেখতে পাই । ব্যাপারটা বোধহয় মন্দ না । তাছাড়া ইতিহাসের কাছে আমাদের অনেক কিছু শেখারও আছে । তাই মাঝে মাঝে ইতিহাসের সাক্ষাত লাভ আমাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করে । কিন্তু ইতিহাসের হঠাৎ হঠাৎ ফিরে আসা যতটা না ইতিহাসের নিজগুনে তারচেয়ে ঢের আমাদের কল্যানে ।
স্বাধীনতার সময় হানাদার বাহিনী আমাদের মা-বোনদের তুলে নিয়ে গিয়ে যে কালো ইতিহাস সৃষ্টি করেছিল তার পুনরাবৃওি স্বাধীন বাংলাদেশে এমন হরহামেশা এবং রাষ্ট্রীয় ইন্ধনে ঘটবে তা বোধকরি কেউ কল্পনাও করেননি । আমরা জাতি হিসেবে অবশ্য অকল্পনীয় কর্মে সিদ্ধ । তাই আমাদের স্বাভাবিক দক্ষতায় ইতিহাসকে বারবার টেনে আনি । এবং ইতিহাসকে বিক্রি করে রাজনৈতিক ফায়দাও তুলি ।
এদেশে মানবাধিকার কমিশন নামে একখানা বস্তু আছে । এদের কদাচিৎ হাঁকডাক আমাদেরকে অশ্রূসিক্ত করে । মানবের জন্য তাদের দরদ আমাদেরকে ভীষনভাবে আলোড়িতও করে । পূজ্যতূল্য এসব মহামানবকে পারলে’তো এখনই আমরা স্বর্গের আসনে আসীন করে দেই । ঐ ধর্মপুত্ররাও মাটির ভূমিতে স্বর্গের স্বাদ পেয়ে মাঝে মাঝে বেগোরে ঘুমান । তাই ফিরে আসা একাওর রাত্রী তাদের কাছে স্পষ্ট ঠেকে না । তাই কোন দায়বদ্ধতাও তাদের থাকে না ।
কিন্তু এইসব মহামানবকে কে বোঝাবে যে, ইতিহাসের পুনরাবৃওি এখানেই শেষ নয় । কালে কালে ইতিহাসের কলেবর বাড়বে । হয়তো সেদিনও আমাদেরকে লিখতে হবে । শুধূ প্রাপক আর প্রেরক বদলে দিয়ে । বাকী সব থাকবে অভিন্ন । কিন্তু এমন অদল বদল আমাদেরকে কোথায় নিয়ে যাবে ?
………………………নিঃশব্দ নাগরিক ।