Today 03 Jul 2026
Top today
Welcome to cholontika

বন্ধু নির্বাচনঃ

: | : ০১/০১/২০১৪

কিছু কিছু সম্পর্ক রয়েছে যা প্রাকৃতিক । যা এমনিতেই হয় । কখনও কখনও এই সম্পর্কগুলো কান্না ঝরায়, কখনও কখনও হাসি আবার কখনও কখনও জীবনকে সুন্দর করতে শেখায় । আর এই সব সম্পর্কগুলোই বন্ধু শব্দটির মধ্যে আবর্তিত ।

    বন্ধু এমন একটি সম্পর্ক যা নির্বাচন করে হয় না । যাকে মন থেকে পছন্দ হয় তারাই হয় এক জন আরেকজনের পরম বন্ধু । আর শিশু বয়সের বন্ধুত্বের আবেগ, অনুভুতি এবং এর প্রগারতা অনেক বেশী । এই বয়সে বন্ধু ছাড়াও চলা বড়ই দায় । কিন্তু যদিও বন্ধু নির্বাচন করে হয় না তারপরও এর প্রভাব কিন্তু নির্বাচিত । একজন বন্ধুর প্রভাবে একজন মানুষ নিজেকে তার প্রতিচ্ছবি হিসাবেও দেখতে পছন্দ করে । হাজারো উদাহরন রয়েছে এমন যে বন্ধুর জন্য নিজের জীবনকেও বাজি রাখতে দ্বিধা করেনা মানুষ । নিজের প্রেম, ভালোবাসা বন্ধুকে উসর্গ করে দেয় নির্দিধায় ।

    কিন্তু এত সব হয় যদি সে বন্ধুর মত বন্ধু হয় । প্রাচীন কাল বা কিছুদিন আগ পর্যন্তও বন্ধুত্ব হত দেখা, একই স্কুলে পড়া বা একই পাড়ায় বসবাস সূত্রে । যতই দিন যাচ্ছে বন্ধুত্বের সঙ্গা যেমন পাল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে ধরনও । এখন বন্ধুত্ব হয়ে যায় একবার চোখের দিকে তাকালেই বা মোবাইলে একবার কথাতেই । এমন ভাবেও বন্ধুত্ব হয় যা আমরা ভাবতেও পারতাম না । যেমন আপনি কোন বন্ধুর সাথে ঘুরছেন । হঠা আপনার বন্ধুর কয়েকজন বন্ধু বা মেয়ে বন্ধুর সাথে দেখা হয়ে গেল । দেখবেন ঐ মেয়ে বন্ধুগুলোর সাথে জমে গেছে বন্ধুত্ব । এভাবে তা আবার কয়েকদিনের ভালোবাসার সম্পর্ক পর্যন্ত গড়ায় । তারপর নতুন একটি শব্দ খুব চালু হয়েছে, আর তা হলো Break up. । অবাক হওয়ার মত বিষয় হলেও খুব কম বয়সী ছেলেমেয়েরাও আজকাল উচ্চারন করে ঐ সম্পর্কটি ব্রেকআপ করে ফেলেছি ।

    বন্ধুত্ব, আবার তা ছেড়ে দেওয়ার নাম ব্রেক আপ এর মাঝে নিজের অনেক কিছুই হারানো ।আমাদের এই ভাবনা গুলো এখন থেকেই ভাবতে হবে । যারা তাদের ছেলেমেয়েদের এই ব্যপারটির দিকে গুরুত্ব দিচ্ছেন না তারা না বুঝেই ছেলেমেয়েদের একটা বিপদের আবর্তে ফেলে দিচ্ছেন । যখন কোন ছেলেমেয়ে টিনেজার হয় তখন বাবা মার চেয়েও বন্ধুদর প্রতি দৃষ্টিপাতিত থাকে ।এজন্য বন্ধুদের পোশাক, আচরন, চলাফেরা সব কিছুই খুব মিলিয়ে চলার চেষ্টা করে । এমন কি বন্ধুর পছন্দের অপরাধগুলোকেও সে পাপ মনে করে না । এমনিভাবে একদিন শুরু হয় ধুমপান, তারপর নেশা, ইভটিজিং, সাইবার ক্রাইম এবং টাকা জোগারের জন্য ছিনতাই পর্যন্ত ।

    ভাবতে অবাক লাগে ছেলে মেয়েদের মধ্যে বন্ধু নাম দিয়ে যে সম্পর্ক আমাদের ছেলে মেয়েরা তৈরী করছে যার ফলাফল স্বরুপ পরে এদের বেশীরভাগেরই সংসার দোটানায় পড়ে যাচ্ছে । ব্লাকমেইলতো আছেই এর সাথে স্বামী বা স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝিও কম যায় না । স্কুলের বাচ্চারা অনেক সময়ই ক্লাস ফাকি দিয়ে বিভিন্ন পার্কে, হোটেলে এবং কখনও কখনও সাইবার ক্যাফেতে গিয়ে পর্ন ছবি পর্যন্ত দেখছে । দেখলে মনে হয় এদের বাবা মা এদের কোন খোঁজই রাখছেনা ।

    কিন্তু আসলেই কি তাই ! হয়ত এদের মানুষ করার জন্যই বাবা মা দুজনেই অক্লান্ত পরিশ্রম করে টাকা উপার্জনের চেষ্টায় রয়েছে । আর ভাবছে আমার ছেলে মেয়েতো ঠিক পথেই হাটছে ।কিন্তু এ চিন্তাটা করার আগে চিন্তা করা উচিআমার ছেলে মেয়ে কার সাথে মিশছে । সে কি আদৌ পারিবারিক মনা, ভদ্র, নেশা বর্জিত, এবং ব্যক্তিত্য মনা কিনা ।

    আমার ছেলে মেয়ে টাকা চাইলো দিয়ে বললাম যা বন্ধুদের নিয়ে আনন্দ কর। কিন্তু ভেবেছি কি এই আনন্দ্ ইভটিজিং, সাইবার ক্রাইম, নারী নির্যাতন বা বড় কোন অপরাধে ব্যবহৃত করছে কিনা ।

আমি বলতে চাচ্ছি সন্তানের জন্য সবচেয়ে বড় বিষয় সে কি ধরনের মানুষের সাথে সারাদিন চলাফেরা করছে । তার বন্ধুটি কি তার জন্য উপযুক্ত কিনা । অবশ্যই এমন বন্ধু নির্বাচন করা উচিযে কিনা আমাকে কিছু দিতে পারবে । না কোন জিনিস নয়, পরম বন্ধুত্ব । যে বন্ধুত মানুষকে উপকার করতে শেখায়, যে বন্ধুত্ব একজনের প্রতি অন্যজনকে শ্রদ্ধা করতে শেখায় ।

    আমি আমার লেখায় বলেছি ছেলে মেয়ের বন্ধুত্ব থেকে এরা বিভিন্ন ধরনের সম্পর্কে জরিয়ে জীবনকে বিশিয়ে তোলে । এর অর্থ এই নয় যে বন্ধুত্ব করা যাবেনা । বন্ধুত্ব থাকবে, সেটা হবে নির্মল বন্ধুত্ব । ঠেলাঠেলি, গায়ে হাতাহাতি, যৌনতার বঃহিপ্রকাশ কখনই ছেলেমেয়ের বন্ধুত্ব প্রকাশের ভাষা হতে পারে না ।

    যেহেতু অনেক প্রভাবিত এই সম্পর্কটি তাই আমি বলবো এটা নিয়ে সন্তানের যেমন ভাবতে হবে তেমনি ভাবতে হবে বাবা মায়েরও । সবচেয়ে বড় কথা খোঁজ খবর রাখতে হবে সবসময় । একটি সুন্দর বন্ধুত্ব এনে দিতে পারে সুন্দর একটি ভবিষ্যৎ । খেয়াল রাখার দায়িত্ব আমাদের সবারই ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top