Top today
সবাইকে ২০১৪ নতুন বছরের শুভেচ্ছা
দেশর একজন নাগরিক হিসেব নববর্ষে আমার একটি স্বপ্ন আছে। আর সেটি হলো নতুন বছরে দেশের সরকার প্রধান এবং বিরোধী দলীয় নেতা নিজেদের মধ্যে মুখ দেখাদেখি এবং কথা বলাবলি শুরু করবেন। দেশের ভালো কীভাবে করা যায় তা নিয়ে নিজেদের মধ্যে কথা বলবেন। দেশের মানুষ যে ভালবাসা তাদেরকে দিয়েছে তা কিছুটা ফিরিয়ে দিতে তারা কাজ শুরু করবেন। যেহেতু এখন্ও সংসদ বহাল আছে তাই সংসদ ভবনের নিজ নিজ অফিসে তাঁরা বসতে পারেন। তখন নিজেদের মধ্যে দেখা হবে। কথা হবে। একে অন্যকে নিজ হাতে নতুন বছরের শুভেচ্ছা কার্ড উপহার দিবেন। নতুন বছরের শুরুর দিনটা মানুষ সুন্দরভাবে উদযাপন করবে। সকল জট খুলতে শুরু করবে। জানি এস্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
সবাইকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।