Today 28 Apr 2026
Top today
Welcome to cholontika

স্বপ্ন জাগানিয়া

: | : ০৯/০১/২০১৪

আবার স্বপ্ন বুনি বুকের গহীনে
আবার স্বপ্ন আঁকে নয়ন যুগল
দিনে দিনে বাড়ে দেনা চিরঋণে
ছাড়িয়ে দেশ সীমা মনের ভূগোল।

গভীর নদীর বুকে জেগে ওঠে চর
আশার চরে জাগে স্বপ্ন রঙিন
উদ্দাম মনে ফিরে আসে নব ভোর
কুয়াশার চাদরে ঘেরা এই দিন।

ঊষার দুয়ারে হানে রাঙা প্রভাত
সে আলোয় ভাঙল মনের আগল
জেগে উঠি একসাথে ভেঙে কালরাত
শান্তির সুবাতাস, সুশীতল জল।

আবার গাইবে পাখি নূতন ভোরে
আবার ভরবে মন ভরবে হিয়া
আবার হবেই দেখা মনের ঘরে
সে দেখা হবে স্বপ্ন জাগানিয়া।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top