Today 22 Nov 2026
Top today
Welcome to cholontika

শান্ত ঘুঘুর স্বপ্ন

: | : ১৫/০১/২০১৪

আমি লক্ষ শান্ত ঘুঘুর স্বপ্ন হতে চেয়েছিলাম।
তারা মেঘলা দিনে আনমনে ছাই রঙা মেঘের দিকে তাকিয়ে থাকে,
তারা স্বপ্নের জাল বুনে মেঘের ভাঁজে ভাঁজে,
তারা ছাই রঙা মেঘের ভাঁজে স্বপ্নে দেখা পৃথিবী খোঁজে।

আমি লক্ষ শান্ত ঘুঘুর স্বপ্ন হতে চেয়েছিলাম,
আমি ভেবেছি যেদিন আমি ঘুঘুর পায়ে বেঁধে দিতে পারব আমার স্বপ্ন
সেদিন তুমি আমার হবে
সেদিন সব স্বপ্ন পূর্ণ হবে,
বর্ষার মেঘলা ছাই রঙা আকাশে ভাসবে আমার স্বপ্ন,
বৃষ্টি হয়ে তোমার উপর ঝরবে আমার স্বপ্ন।
পুকুরের ধারের ঝরা হিজল ফুল স্রোতে ভাসাবে আমার স্বপ্ন।
জলের কণার কণায় কদম ফুলের ঘ্রাণ উড়াবে আমার স্বপ্ন।

৪১১৪, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top