Today 04 Sep 2026
Top today
Welcome to cholontika

আমার ঠিকানা

: | : ১৯/০১/২০১৪

আমি পিপীলিকার মাঝে থাকি উল্লাসে

পথহারা পথিকের মাঝে কাঁদি নীরবে

আমার ঠিকানা পাও নি?

দাউদাউ চিতায় জ্বলে যে বিরহ

খুঁজে দেখ সেখানে ধূসর ছাই

আমার ঠিকানার শুরু এখানে…

 

চিহ্নটা দেখা যাবে নীলিমার আঁচলে

দ্রোণের কোমল আঘাতে ক্ষত শুভ্র পা

আমার ঠিকানা প্রলেপ তবে–

‘ওহ্‌’ শব্দ হলে আমি কান্নাসাগর

নীলিমার কবরের পাশে যখন ঠাঁই

আমার ঠিকানার সীমান্ত এখানে…

 

১ বৈশাখ, ১৪১৯–

মানামা, আমিরাত।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top