Today 11 Oct 2026
Top today
Welcome to cholontika

গান

: | : ২৫/০১/২০১৪

তুমি এমন লগনে এলে
সাথী হয়ে পাশে দাঁড়ালে ।।

শুরু হলো শুভ সুচনা
ইতি হলো বেদন রচনা
আকুল ছিল নয়ন পাতা নিদ্রার তরে
একটু ঘুমাতে পাইনি ব্যথা ভরা অন্তরে

কেটেছে মহাপ্রলয়
বেজেছে সুখের মাদল
আজি খুশির কল্লোল
মন মঞ্জিলে ।

ঐ ………।।

কত যে ছিল মোর বিরহ বেদন
আপন নয়নে করিলে দর্শন
ওগো তুমিও করিতে হেলা
হৃদয় ভরে দিতে জ্বালা ।

কত ঘৃণা লাঞ্চনা সহে
দাঁড়িয়েছি মাথা তুলে ।

ঐ ……………….।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top