Today 02 Sep 2026
Top today
Welcome to cholontika

ছুঁয়ে গেলে

: | : ২৭/০১/২০১৪

ছুঁয়ে গেলে একবার ফিরে পাবে শতবার,
ভুলে গেলে একটিবার হারিয়ে যাবো বহুবার।
তুমি যদি আমায় ঘিরে রাখো শূণ্যতায়,
ফিরিয়ে দেব না তোমায় হৃদয়ের পূর্ণতায়।
ভালোবাসা দাও একটিবার অন্তত ঘৃণাভরে,
হৃদয়ের উজার করা রং ঢেলে দেব বীণাস্বরে।
মধুর কুঞ্জে ভ্রমরের গুঞ্জন ভরে থাকে সারাবেলা,
হৃদয়ের পুঞ্জে প্রেমের ব্যঞ্জন ঘিরে রাখে বেলা-অবেলা।
বসন্ত বিনে গাইছে পাখি নিঝুম ভোরের ডালে,
তুমি বিনে বইছে আঁখি অসীম ধারার জলে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top