Today 08 Aug 2026
Top today
Welcome to cholontika

জৈবিক সত্তা

: | : ০১/০২/২০১৪

এভাবে রাতের পর রাতকে আর কতো হত্যা করবো?
রাতের হত্যাকারী হয়েও রাত আমার বিরুদ্ধে
কোন প্রকার নালিশ করে না কোন আদালতে
কেমন সয়ে যাওয়া রাত, হায় কী অপরিমেয়
আত্মত্যাগ

তাই প্রতিদিন আমি রাতের কাছে দায়ী ও দোষী
হয়ে বেঁচে থাকি, তবু রাতকে আঁকড়ে ধরে থাকি
রাতের নিকট তেঁদর হয়ে।

আমিও রাত একাত্মা, রাত ও আমি
জমজ এক জৈবিক সত্তা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top