Today 12 Oct 2026
Top today
Welcome to cholontika

পংক্তিমালা

: | : ০১/০২/২০১৪

তোমার না হয় মাটির শরীর আমার পোড়া তামা
নষ্ট সময় কষ্টে মেতে গায় কে সারে গা মা।

বুকের বনে বাবুই পাখি যতেœ বাসা বোনে
স্বপ্ন ভাঙে বৈরী খেলায় কার কথা কে শোনে।

দীঘিতে নেই পদ্ম-খেলা নিপূন ঢেউয়ের ভাঁজে
কোন আশাতে আলতা বানু লাল শাড়িতে সাজে।

বিবেক মাঠে কিশোরী রোদ নিঃসীমতায় ঘোরে
ভুলের তাপে বন্দি মনের ইচ্ছে গুলো পোড়ে।

আস্থা এবং নির্ভরতায় পড়শি বিকেল হাসে
বোকা বুনো ঘূণ পোকারা দ্বন্দ্ব-দ্বিধায় ভাসে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top