Today 07 Jun 2026
Top today
Welcome to cholontika

আযান

: | : ০২/০২/২০১৪

মসজিদের আযানের ধ্বনি সুমধুর
মিশ্রিত ঐ আহবান বাণীতে সমস্ত সুর ;
শ্রবণে হৃদয় হয়ে ওঠে পরম পাগলপারা
চরম ব্যস্ত বিপদে বাধ্য হই দিতে সাড়া ।

ঐ সুরের সঙ্গে রুহ তার গড়েছে অছিন্ন বাঁধন
ঐ সুর সর্বাঙ্গে মাখিয়ে করব মৃত্যু স্বাদ গ্রহণ ;
দৈনিক পঞ্চবার না শুনিলে কল্যাণ হাঁকের বাণী
বিষন্ন তিক্ত লাগে প্রিয়জন ও সুন্দর ধরণী ।

আযানই স্রষ্টার সনে মিরাজের আহবান
নিবোর্ধ বধির অজ্ঞ মোরা দেইনা সেথায় কান ;
বিশুদ্ধ এ শান্তি মঙ্গল বার্তা সুর
শ্রবণে শয়তান পালায় বহুদুর ।

আযানের ধ্বনিতে কি যে সুধা ভাই
মোর কি যে ভাল লাগে কেমনে বুঝাই ;
আমি বাঁচতে পারব বিনা আহার জল পবনে
আমি ও সব হবে প্রলয় না হলে আযান ভুবনে ।

ধরার বুকে আমি কিছুই চাইনা
আছে কেবল একটি ইতি কামনা
মৃত্তিকা মানুষ সবারে জানাই সাধ মিটে নাই
মৃত্যুর পরে পঞ্চবার করে আযান শুনতে চাই ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top