Today 20 Sep 2026
Top today
Welcome to cholontika

আমরণ প্রেম

: | : ০৩/০২/২০১৪

আমি অবাক; আমার নিস্পাপ মন

বঞ্চিত আর অবহেলিত,

তবুও সমস্তে বিশ্বাস অবিরত

তবুও সমস্তে শুধুই ভালবাসা।

সন্দেহে সব থেকে সব একটু দূরে

বিস্ময় আর শঙ্কায় পরিবেশে অপূর্ণতা,

তবুও তোমার সৌন্দর্যের ঝিলিকে সূর্য নত

তোমার স্পর্শ আর ভালবাসায়

অভিশপ্ত সব ফিরে পায় জীবন

ফুলে ফুলে ভরে ওঠে প্রতিটি বাগান

আমি মুগ্ধ; তোমার ভালবাসায় চির আবদ্ধ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top