Today 12 Oct 2026
Top today
Welcome to cholontika

চেনা ছড়া – ১

: | : ০৩/০২/২০১৪

চেনা ছড়া 

(১)
আমাদের ছোট গাড়ি
চলে ফাঁকে ফাঁকে,
শহরেতে পথগুলো
জ্যামে ভরা থাকে।

(২)
আয় চোরেরা, ঘুষখোরেরা
নির্বাচনে যাই,
মন্ত্রী হয়ে চুরির সুযোগ
ছাড়তে কভূ নাই।

(৩)
হয় ডাকাতি, হয় গ্রেফতার,
হয় না টাকা উদ্ধার।
পুলিশ টাকার খোঁজ পায় না
খোঁজ পাবে কোন ভুত তার?

(৪)
কানটা নিয়ে যায়তো উড়ে
এই বদনাম চিলদের,
মাইক টাইসন কামড়েছিলো
কানটা হলিফিল্ডের।

মনিরুল হাসান,
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top