Today 13 Oct 2026
Top today
Welcome to cholontika

মনে পড়ে

: | : ০৫/০২/২০১৪

মনে পড়ে? সাত পেরিয়ে বছর পড়ল আটে
তোমার আমার দেখা হল গুদাবাড়ি ঘাটে।

আমি কিছুই ভুলি নাই দিব্যি আছে মনে
তোমার গায়ে হলুদ শাড়ী, দোল ছিল কানে
নাকে ছিল সোনার ফুল হাতে রুপার বালা
সাথে ছিল কিশোর ছেলে আমি একেলা।

মনে পড়ে ? আকাশে রংধনু ছিল, ধানগাছে
তার রেনু ছিল, বাতাসে ছিল হেমন্তি বাহার
সময় ছিল সাঝের বেলা, জায়গা পারাপার
নায়ে ছিলেম আমরা কেবল জন চারেক লোক
তুমি, আমি, কিশোর ছেলে আর মাঝি অমুক।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top