Today 01 Jul 2026
Top today
Welcome to cholontika

একুশ এলে বাংলা মা

: | : ০৯/০২/২০১৪

একুশ এলে বাংলা মা
আঁচল বিছিয়ে বসে,
পিঠা পুলির মৌন সাজ
ছড়া কবিতায় মজে।

কত কথার রূপকথা যে
মায়ের বোলে লেখা,
আকাশ জুড়ে স্বপ্ন ভরা
বাহান্নের গায়ে আঁকা।

গুনগুনিয়ে গান ধরে যে
সর্ষে ফুলে মৌ,
সোঁদা গন্ধে মত্ত যুগোল
কোকিল ডাকে কুহু।

পাতা ঝরার হিমেল বনে
আম্র মুকুলের গন্ধ,
গাইছে গান গুনগুনিয়ে
ভ্রমর জুটি বন্ধ।

১৪২০@২৬ মাঘ, শীতকাল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top