Today 02 Nov 2026
Top today
Welcome to cholontika

অতীত জাল বোনে

: | : ১৮/০২/২০১৪

মনের বনে অতীত আজ বোনে জাল
হৃদয়ে উঠে বুঁদ বুঁদ সতত
অগ্রানে – বোশেখে নবান্নের গন্ধ জিবের জলে তুলে তরঙ্গ
…
কিষাণ কিষাণির বুক ভরে দেয় নির্মল আনন্দ
পাল তোলা ডিঙি, সালিয়া নদীর এপারের সাথে ওপারের
গাঁথে বিনে সুতোর মাল্য
কাস্তে হাতে কাটি ধানের গোছা
সোনা রঙ স্বপ্নেরা বিলায় সুখের বারতা
প্রশান্তির কোমল পরশ ছড়ায় প্রাণে
লাল রঙা ভাতের সাথে
কাঁচা লংকা আর শুঁটকির ভর্তা
তপ্ত দুপুর বেলা , এনে দেয় অমৃতের স্বাদ
সূর্য্যি মামা আনমনে বাড়ায় হাত
বলে , দাও না আমায় এক মুঠো ভাত ।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top