Today 10 Oct 2026
Top today
Welcome to cholontika

শীতের রাত

: | : ২৭/০২/২০১৪

হিজল গাছের পাতার তলে
পেঁচার ডাকে গাঁও
মাতাল হবে সুরের ঢেউয়ে
আঁধার ভরা তাও।

ঘুম আসেনা দুচোখে জুড়ে
খোকা শুয়ে কয়
শেয়াল কাঁদে করুন সুরে
তার বুঝি খুব ভয়।

মাঝে মাঝে বাঁশ ঝাড়ে সব
কাকের কা কা ডাক
টাপুরটুপুর শিশির পড়ে
ভেজায় বুঝি নাক।

লেপের তলে গরম করে
খোকা বলে বেশ
আয় পেঁচা কাক শেয়াল তোরা
দেব গরম কেশ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top