Today 20 Sep 2026
Top today
Welcome to cholontika

প্রেম খেলা জমেছিল সে বেলা

: | : ০৬/০৪/২০১৪

দূরাকাশে তারা বাতি মিট মিট জ্বলেছিল
নাকি হেসে ছিল সে বেলা ।
ভালবাসা জেগে ছিল
সন্ধ্যা বাতি নিভেছিল
প্রেম প্রেম জমেছিল
সে বেলা।
গাঙ্গচিল উড়েছিল
নিচু মুখ করেছিল
পলকটা পড়েছিল
দৃশ্যটা দেখেছিল
সোনালী সূর্যের পরন্ত সে বেলা।
জোনাকির লুকোচুরি কেন যেন লাজ
জ্বলা-নেভা ভুলে গেল নিয়মিত কাজ ।
পুষ্পেরা ফুটেছিল
সৌরভ চারিপাশ
ভালবাসা জেগে ছিল
মোহনায় মেতেছিল
কী পুলকিত উচ্ছ্বাস।
ভাল বাসা জেগে ছিল
প্রেম খেলা জমেছিল
সে বেলা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top