Today 04 Sep 2026
Top today
Welcome to cholontika

তুমি আছো বলে

: | : ১২/১২/২০১৩

তুমি আছো বলে–

পূর্ণতা পেল   এ  নয়ন  তোমাকে  দেখেই ।

সে ই  যে সেদিন দাঁড়িয়েছিলে লিচু  গাছের নীচে

এক হাত   উচিয়ে ,  ডাল ধরে,

কাপড় সড়েছিল  সামান্য  কাঁধ  থেকে,

জুড়িয়েছিল  এ  নয়ন  আজন্ম ।

হা ওয়ার তালে নড়ছিল  ডাল  ,

তোমার  দেহ নড়ছিল  লতানো  গাছের মতো ।

হাসিতে বিচ্ছুড়িত  বিদ্যুৎ , অমনি মনু  কাকা,

বিলীন  হয়ে গেলে  অনন্ত লোকে ।

উড়ন্ত  বলাকার  ডানার  শব্দে লীন  হয়ে আছো  তুমি,

দৃষ্টিতে  নয়  অনুভবে,

মিলে  মিশে একাকার  প্রতিটি  রক্ত  কণায় ।

দূর  দিগন্তে  আকাশ  লীন  যে নীলিমায় ,

তুমিও  লীন  সেথায় ।

দিগন্তের  পর  দিগন্ত, শেষ  নেই  নীলিমার ।

কবে ই  মরে যেতাম, যদি,

অস্তিত্বের  অনুভব  প্রকৃতিতে  ছড়িয়ে

টানত  না  আর  অহোরাত্র ।

তোমার  অনুভবে ই  প্রেরণা,  জয়ের  স্বপ্ন,

গতিহীন  দেহে  গতি  অশ্বের ।

ছুটে  চলা  মূলের  দিকে ,

নাড়ী  আটকে  আছে ধরণীতে,

মলিন  সূতো,  বিবর্ণ,  ছিড়ে  যাবে  এমনিতেই,

ছুটে  যাবে  তীর  বেগে লীন  হতে  তোমার  মাঝে । ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top