Today 02 Nov 2026
Top today
Welcome to cholontika

কেউ পড়ে না,কেউ পড়ে না

এমন ছড়া লিখি,

ভাব-ভাবনা ভজঘট

সুর-তাল সব মেকি।

 

ছন্দে নাকি গন্ধ আছে

শব্দে আছে মাত্রা,

বাক্যে আছে বকম-বকম

আকাশ পথে যাত্রা।

 

ভুলের ছড়া হুল ফুটিয়ে

ঝরিয়ে দেয় ফুল,

তবু সুবাস ছড়িয়ে পড়ে

সোনা ছড়ির দুল।

 

সোনার মাটি রুপোর জীবন

তাম্রপত্রে লেখা,

লোহার হৃদয় মরচে পড়ে

আছাড় খেয়ে শেখা।

 

 

সুখ-সাগরে উথালপাতাল

ঢেউয়ের মত

মন চায় ভাল কথা

প্রাণ চায় শান্তি,

জীবন বুঝে নেয়

সব কড়া-ক্রান্তি।

 

চোখ চায় ফুলরং

নাক চায় গন্ধ,

অকারণে সুখ চায়

কতিপয় অন্ধ।

go_top